||writer:Md Asad Rahman||
||Jhenaidah||kotchandpur||
ম্যাডাম দরজা বন্ধ করে দিয়ে রাগিভাব
নিয়ে আমার দিকে এগিয়ে আসছে।
'
=> কি হলো ম্যাডাম আপনি এভাবে আমার
দিকে এগিয়ে আসছেন কেনো?
=> ওই তুই কি ভাবিস নিজেকে রে তুই কি
হিরো?
=> নাতো আমি হিরো হতে যাবো কেনো?
=> তাহলে তুই বিয়েটা ভেংগে দিলি
কেনো?
=> আমি এখন বিয়ে করতে চাই না তাই।
=> বিয়ে করতে চাসনা মানে? এই তুই বিয়ে
করবিনা কেনো হ্যা?
=> দেখুন ম্যাডাম,,,,,,,
=> একদম চুপ কর কোনো কথা বলবিনা তুই, যা
বলার আমি বলবো। কি নেই আমার বল, কি
নেই। কতোটা ভালোবাসি তোকে আমি তুই
জানিস? তুই রাইমার সাথে কথা বলিস আর
আমি আরাল থেকে দেখে কাঁদি কেনো?
তোকে আমি ভালোবাসার কথা বললাম তুই
আমায় না করে দিলি কেনো? তোকে
রাইমার সাথে কথাবলতে নিষেধ করেছি
তারপরেও তুই বলিশ আর আমি বাসায় গিয়ে
কাঁদি কেনো? বিভিন্ন ছলনায় আমি তোর
সাথে শুধু একটু কথা বলি কেনো? কাজ না
থাকা সত্যেও তোকে শুধু একটু দেখার জন্য
তোর সাথে একটু কথা বলার জন্য আমি
তোকে আমার রুমে ডাকি কেনো? তোকে
নিয়ে ভেবেই আমার রাতটা কেটে যায়
কেনো? তোর দেওয়া কষ্টগুলোকে আমি
ভালোবাসা ভেবে ভুলে যাই কেনো? জবাব
আছে তোর কাছে এগুলোর? থাকলে উত্তর
দে?
=> ,,,,,,,,,,,,,,,,,,,,,,,
=> আমি তোকে অন্য কোনো মেয়ের সাথে
দেখলে সয্য করতে পারিনা, কারন আমি
তোকে মন থেকে ভালোবেসেছি। অনেক
স্বপ্ন দেখেছি আমি তোকে নিয়ে। আমার
ভাবনায় শুধু থাকিস তুই,কেনো তুমি বোঝনা
কতোটা ভালোবাসি আমি তোমায়।
=>,,,,,,,,,,,,,,,,,,,,,
=> তুমি কি ভাবো আমার মন নেই? আমি
মানুষের সাথে ভালোভাবে কথা বলিনা,
আমি আমার বাবার টাকার গরম দেখাই,
আমি অন্যদের বকি রাগ হই তাইতো?
=>,,,,,,,,,,,,
=> তুমি কি ভাবো আমার ভালোবাসাটা
অভিনয় তাইনা? আরে আমার ভালোবাসা
যদি অভিনয় হতো তাহলে আমি তোমার
জন্য এমডির পদ ছেড়ে দিয়ে সাধারন একজন
কর্মচারী হয়ে এই অফিসে চাকরি করতাম
না, আমার বাবাকে আমি রিকুয়েস্ট করতাম
না যে প্লিজ বাবা মনিরকে তুমি ফিরিয়ে
আনো। একবার তোমাকে দেখার জন্য মনটা
ছটফট করতো না। তোমাকে যে কষ্টগুলো
দিয়েছি সেই একি কষ্ট আমি নিজে শইতাম
না। তোমার সাথে কথা না বলে আমি
ঘুমাতে পারতাম না তাই অপিচিত নাম্বার
দিয়ে তোমায় আমি ফোন দেই তোমার
সাথে একটু কথা বলার জন্য। তোমাকে আমি
ভালো না বাসলে আমার নির্ঘুমরাতগুলোর
কারন তুমি হতে না। অভিনয়টা আমি
শিখিনি মনির তাই অভিনয়টা আমি করতে
পারিনা। এই মন থেকে তোমায় অনেক
ভালোবেসেছি। আমি প্রতিদিন অফিসে
আসার সময় তোমাকে পিক করতাম কারন
আমি তোমার সাথে একটু একাকি সময়
কাটাতে চেয়েছি। তোমায় আমি বন্ধু
বানিয়েছি কার আমি তোমার সাথে
থাকতে চেয়েছি। আজ আমার
ভালোবাসাটাই হেরে গেলো। আমার
ভালোবাসায় হয়তো কোনো ঘাটতি ছিলো,
হয়তো আমি তোমায় বোঝাতে পারিনি
আমার ভালোবাসাটা। আমি দুঃখিত, আমি
তোমার কাছে ক্ষমা চাচ্ছি তোমার ওপর
আমার অধিকার ফলানোর জন্য আমি ক্ষমা
চাচ্ছি, আমি তোমার ইচ্ছাটা না বুঝেই
আমার বাবাকে তোমাদের বাসায় বিয়ের
কথা নিয়ে পাঠানোর জন্য। আমি আর
তোমার ওপর কোনো অধিকার দেখাবো,
কোনোদিন বলবো না মনির তুমি শুধু আমার,
বলবনা মনির আমি তোমায় অনেক
ভালোবাসি। তুমি যার সাথে খুশি কথা
বলো যে কাউকে ভালোবাসো আমি আর
কিছুই বলবোনা। কারন আমার
ভালোবাসাটা আমার মন থেকেই মরে
গেছে মনির। আজ আমি হেরে গেছি
ভালোবাসার কাছে। কখনো
ভালোবাসিনি কাউকে, প্রথম কাউকে
ভালোবাসলাম আর তার কাছেই আমি
হেরে গেলাম। আমার মন বলতে কিছু নেই,
আমি ভালোবাসতে জানিনা।
=> ম্যাডাম,,,,,,
=> প্লিজ আমায় কিছু বলোনা, তুমি এখন
খুশিতো? আমি এখন আর তোমায় ডিস্টার্ব
করবো না আর তোমায় জ্বালাবো না।
=> ম্যাডাম আমার কথা,,,,,,,,,,,,,
=> প্লিজ আমি এখন কোনো কথা শুনতে
চাইনা তুমি যাও এখন এখান থেকে আমি
একটু একা থাকতে চাই।
=> আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি তাহলে
পরে আসবো।
=> আজকে তুমি আর আমার সামনে না
আসলেই খুশি হবো।
=> জ্বি ম্যাডাম।
'
আমি বাইরে আসলাম। ম্যাডাম অনেক
কান্না করেছে। চোখগুলো ফুলে গেছে।
নিজেকে খুব দোষী মনে হচ্ছে এখন। যাকে
আমি সত্যি ভালোবাসলাম সে আমায়
ধোকা দিলো আর যাকে আমি
ভালোবাসতে চাইলাম না সে আমাকে
এতোটা ভালোবাসে। বাইরে সবাই
দারিয়ে আছে কি যেনো বলাবলি
করতেছে। আমি সেসবে কান না দিয়ে
আমার ডেস্কে চলে গেলাম। আমার
ভালোবাসা আজ পেয়েও হারালাম। আমি
কখনো বুঝিনি যে মিতু ম্যাডাম আমায়
এতোটা ভালোবাসবে। আমি শুধু মিতু
ম্যাডামকে ভুল বুঝেছি আর উনি আমায় শুধু
ভালোবেসে গেছে। আমি শুধু মিতু
ম্যাডামের ওপরটাই দেখলাম কিন্তু
ভেতরটা দেখলাম না। অনেক কষ্ট পেয়েছে
মিতু ম্যাডাম আমার জন্য। না আমি আমার
সত্যি ভালোবাসা আর হারাতে দেবোনা।
আমার ভালোবাসা আমাকেই জয় করতে
হবে। এসব ভাবতে ভাবতে রাইমা আমার
ডেস্কে আসলো।
'
=> মনির তুমি কান্না করতেছো?
=> আরে না ও কিছুনা।
=> কি হয়েছে বলো, ম্যাডাম কি কিছু
বলেছে তোমায়?
=> না,
=> তাহলে? বন্ধু হিসেবে কি আমি এতোটাই
খারাপ যে আমাকে বলা যাবে না?
=> আরে না তা না, আসলে আমি আমার
ভালোবাসা হারিয়ে ফেললাম।
=> মানে?
=> যাকে আমি মন থেকে ভালোবাসলাম
সে আমাকে ধোকা দিয়েছে আর যাকে
আমি ভালোইবাসলাম না সে আমাকে
পাগলের মতো ভালোবাসে।
=> আমাকে কি খুলে বলবে?
=> মিতু ম্যাডাম আমায় অনেক ভালোবাসে
রাইমা। আমি ওনাকে বুঝতে পারিনি।
আমি শুধু ওনার ওপরটাই দেখেছি কিন্তু
মনটা দেখিনি। খুব ভালোবাসে আমায়
উনি।
=> তো ভালোবাসলে তুমি
ভালোবাসতেছোনা কেনো?
=> এখন যে আমি চাইলেও আর পারছি না।
কারন আমি অনেক বড় একটা ভুল করে
ফেলেছি যেটার ক্ষমার যোগ্য আমি না।
আমার এখন মিতুর সামনে যেতেও লজ্জা
লাগে।
=> তুমি আমায় আগে পুরো কাহিনী খুলে
বলো যে কি হয়েছে।
'
আমি রাইমাকে সব কাহিনী খুলে বললাম।
'
=> হুম,এই সমস্যা, তুমিতো ভুল করেছোই।
=> হ্যা রাইমা অনেক ভুল করেছি আমি।
=> কিন্তু তুমি এখন ম্যাডামকে মানাও?
=> মানবেনা উনি কেননা উনি আমায় ভুলে
গেছে।
=> মনির যাকে মন থেকে ভালোবাসা যায়
তাকে ভুলে যাওয়া অনেক কঠিন। ম্যাডাম
তোমায় ভুলে যায়নি তোমার ওপর শুধু
অভিমান করে আছে। তুমি ম্যাডামের
অভিমানটা দুর করে দাও দেখবা ম্যাডাম
তোমায় ভালোবাসবে।
=> কিন্তু কিভাবে ?
=> আমি আছিতো আমি সব ঠিক করে
দেবো।তুমি কোনো চিন্তাই করোনা বন্ধু।
আমি ভালোকরেই বুঝি একটা মেয়ে কিসে
খুশি আর কিসে অখুশি।
=> ধন্যবাদ রাইমা, অনেক ভালো বন্ধু তুমি
আমার।
=> হুম এবার একটু হাসি দিয়ে কাজ করো।
'
রাইমা চলে গেলো আমি কাজে মন দিলাম।
সারাদিন একবারো ম্যাডামের রুমে
যাইনি। আমি অফিসের কাজ শেষ করে
বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি বাবা
মা বসে আছে। আমার সাথে কোনো কথা
বলছে না। আমি রুমে গিয়ে ফ্রেস হয়ে
বাইরে আসলাম।
'
=> বাবা?
=> কি হয়েছে তারাতারি বল আমার কাজ
আছে।
=> বাবা আমি বিয়ে করতে চাই।
=> হুম, কর তোর রুমেতো মেয়ের ফটো রাখা
আছে যাকে পছন্দ হয় বিয়ে করে নে।
=> বাবা আমি মিতুকে বিয়ে করতে চাই।
=> কি বললি?
=> আমি মিতুকে বিয়ে করতে চাই।
=> এই তুমি কোথায় গেলে রে আমার
স্যান্ডেলটা নিয়ে আসোতো, হারামজাদা
যখন বিয়ে ঠিক করলাম তখন বিয়ে করবে না
আর এখন মানা করে দেওয়ার পর বলছে ওকেই
বিয়ে করবে। দুর হ আমার চোখের সামনে
থেকে।
=> কিন্তু বাবা,,,
=> তুই দারা ওখানে,,,,,
'
আমি পাগল নাকি যে ওখানে দারিয়ে
থাকবো? দিছি এক দৌড় বাইরে এসে বসে
একটু দম ফেরাচ্ছি। না এভাবে হবেনা,
যেভাবেই হোক সবাইকে পটাতে হবে। ওরে
মিতু ম্যাডামরে তুমি আমাকে বিয়ে করার
জন্য শুধু তোমার বাবাকে পটাইছো। আর
আমার এখন সবাইকে পটাতে হচ্ছে।না আর
পারছিনা, বুদ্ধি বের করতেই হবে। স্যার
আমাকে অনেক ভালোবাসে,স্যারকে বললে
সমস্যা সমাধান হতে পারে। চললাম আমি
স্যারের বাসার দিকে,,,,,,,,,,,,,,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন