শিশির বিছানায় জীবন বিশ্বাসঘাতকতা
শহীদদের হত্যা করার জন্য মাটি লাল হয়ে গেছে,
অন্তরে অবাধ্য প্রেম জেগে ওঠে
সংক্রামিত ভ্রূণের কাছে স্বাধীনতার বীজ বপন করুন।
অভিমানী মা আজ অজ্ঞান হয়ে কাঁদছেন
স্বাধীনতার নীচে নিমজ্জন কি অপ্রয়োজনীয়?
ফাগুনের আগুনে মাটি পুড়ে ছাই হয়ে গেছে
অকাল মৃত্যুর নীতিমালা!
স্বপ্নের রঙ ফিকে হয়ে যায়
শাপালা দোয়েল অন্যায়ভাবে কেঁদেছিলেন,
সুশাসনের স্বাদ নেই; তারা মুগ্ধ করে তাদের গ্রাস করে
গনচিল ও ইলিশের ঝাঁক প্যাডেলে আসেনি
মহাজন অহংকার করে সুখের দলে
প্রভুকে উপেক্ষা করা, নিন্দার প্রতি অন্ধ হতে,
এই প্রথাতে এখন অনিয়ম নিয়ম
খোঁড়া জাতির দেশ আমার কাঁপতে ভয় পাচ্ছে!
মানুষ যদি মানুষকে বিশ্বাস না করে, ঘৃণা ঘৃণা বাড়ে
সুখের অভিব্যক্তিতে সত্য বোঝার দরকার নেই!
জাতি সর্বদা অশ্লীলতার অভিশাপে কেঁদেছিল
জীবনে কেউ কী করবে এবং বিপর্যয় ডুবে যাবে?
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২০
Tags
# কবিতা
Continue Reading
জল-শব্দ /Asad Rahman
MD ASAD RAHMAN
জানুয়ারি ১৫, ২০২০
0
মুঠোতে ধরে রাখি শব্দঘর
এপাশের টুকিটাকি বিস্ময়
ভেসে যায় অন্য পাশ…
জানি, শব্দেরো থাকে ঘ্রাণ!
পশ্চিমের জলমরা বর্ণমালায়
ফোটে ঊনপঞ্চাশী বাগানবিলাস…
ধ্বনিও ডেকে তুলে ডুবন্ত অন্তঃপুর
ভালবাসা নড়ে অক্ষরের আয়নায়
শব্দও হয় নারী এবং পুরুষ…
যন্ত্রের বুকেও জন্ম নেয় জলহাওয়া
যান্ত্রিক আকাশেও ভারী মেঘ হয়
অতলস্পর্শী বৃষ্টিতে ভিজে শব্দের নিঃশ্বাস।
একদিন দেখা হবে! মুখোমুখি হবে কথা!
ভাষার পৃথিবীতে বাক্যে হবে জলাশয়
একদানা শব্দ ঠোঁটে, অপেক্ষায় একজোড়া সারস।
শুধু অন্তঃস্থ আলাপে, থমথমে দূরত্ব গভীর
নিয়তির জলপথে দুর্দান্ত জটিলতা সাঁতরে বেড়ায়
তবু সরু স্বপ্ন হাঁটে স্রোতের চারপাশ।
তবু একদানা-শব্দ ‘ভালবাসা’ আজও প্রবল
থাকবে আগামীকালও!
Tags
# কবিতা
Continue Reading
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
নেহাই
শেষ গল্পের সেই ছেলেটি
সেপ্টেম্বর ০২, ২০১৯
0
||মোঃ আসাদ রহমান ||
||কোটচাঁদপুর||ঝিনাইদহ||
কামারশালার নেহাই আমি পুড়ছি দিবারাতি
দশের লয়ে আপন পিঠে সহ্যি অনল জ্যোতি।
মুখ বুজিয়া চোখ মুজিয়া সবি সহ্যি ভাই
ধৈর্য ধরার ক্ষমতাটা মায়ের কাছে পাই।
কামার বেটা তা কি বুঝে মোরে পিটাই শান্তি খোঁজে-
মাজলুমের ঐ আর্তনাদ সে শুনতে নাহি পায়!
শুনবেই বা কেমন করে পেটে যে তার মুক্তা ঝরে,
কৃষক বিনে কাদার কী গুণ বুঝবে কি নেতায়?
নেতা হয় যে বড্ড খুশি লোকে যবে ডাকে ভাই
অহংকারে তার বুক ফেটে যায় ‘আমার মতো কে আর হায়’?
কারো মতো কেউ হয় না ধরায় সবাই যার যার মতো
ভিন্ন শ্রেণির নানান মানুষ মেথর থেকে শিক্ষাগুরু মানুষ আছেন যত।
চিন্তা করে দেখ ভাই মেথর যদি না থাকিতো সুন্দর এ ধরায়
হইতো না চাষ হইতো না ঘাস এ ধরা থাকতো ভরা নষ্ট নর্দমায়।
নর্দমার পরিমাণটা আরও বেড়ে যেত যদি শিক্ষক না থাকিতো
শিক্ষা হীনায় মানুষ গুলো হইতো ভয়ংকর,নিজেই নিজের বিবেক খেতো।
শিক্ষক তিনি যাঁর হৃদয়ে আকাশও পায় ঠাঁই-
শিক্ষাগুরুর মর্যাদা আজ সবার উর্দ্বে চাই।
কোন মহীয়ান জন্ম দিলেন শিক্ষাগুরুরে-
যাঁর বুলিতে ধন্যি ধরা, যাঁর হাতে আজ বসুন্ধরা,যে রচিছেন মহাকাব্য,সম্মান কেবল তাঁরই প্রাপ্য-মর্যাদা দাও তাঁরে!
Tags
# কবিতা
Continue Reading
খোকার চাওয়া।
শেষ গল্পের সেই ছেলেটি
সেপ্টেম্বর ০২, ২০১৯
0
লেখক:আসাদ রহমান
|| কোটচাঁদপুর || ঝিনাইদহ ||
মা আমারে দেখাসনে আর খেক্ শেয়ালের ভয়,
বাঘ মামা আর সিংহ রাজার মন করতে পারি জয়;
আমারে মা শিখিয়ে দে তুই ভালোবাসার বুলি-
যে বুলিদি শত্রু মনেও খেলতে পারি হলি।
সন্ধেবেলায় যখন গো মা কুকুরগুলো ডাকে,
ভয় পেয়ে নয় তখন আমার মেজাজ রাগে পাকে।
দুষ্টু কুকুর মিষ্টি সুরে কেন ডাকে না?
মা কি তারে মিষ্টি বুলি মোটেও শিখায় না।
Tags
# কবিতা
Continue Reading
মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
বাংলার কৃতি সন্তান শাকিরুল ইসলাম
MD ASAD RAHMAN
জুলাই ০৯, ২০১৯
0
বাংলার কৃতি সন্তান
শাকিরুল ইসলাম
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু মরে নাই,
স্বাধীনতার ডাক দিয়েছেন, কোনো জনাতা ঘরে নাই,
তার ভাষনে মুগ্ধ হয়েছে সকল ধর্মের জনগন
তাই মুজিব জয় করেছে সকল মানুষের মন,
সতেরো মিনিটের সেই ভাষন আছে সবার মনে
তাই তো মুজিবের গুণকীর্তন করে সকল জনে
স্বাধীনতার জন্য মুজিব জীবন রেখেছে বাজি
তবু তিনি দেশ থেকে তারিয়ে ছেড়েছেন সকল হানাদার পাজি
ছোট থেকে শেখ মুজিব ছিলেন জন দরদী
মরনের আগ পযন্ত রেখেছেন তা অব্যহতি
তার কাছে সকল নেতা একে বারে তুচ্ছ
উন্নয়ন মুলক সকল কাজ করছেন তিনি গুচ্ছ
মুজিব কে হত্যা করেছে বাংলার কিছু হারামি
হত্যা করে তারা এখন করে শুধু ন্যাকামি
অনেকে তাকে গালি দিয়ে বলে তিনি মস্তান
আমি বলি তিনি হলেন এই বাংলার কৃতি সন্তান
নামঃ শাকিরুল ইসলাম
কোটচাঁদপুর, ঝিনাইদহ
সম্মান ৩য় বষ
এম.এম. কলেজ,যশোর
মোবাই:01776731700
Tags
# কবিতা
Continue Reading
রবিবার, ৩১ মার্চ, ২০১৯
“যখন তুমি”
MD ASAD RAHMAN
মার্চ ৩১, ২০১৯
সব কিছু ভেঙ্গে যাবার পর
আর কোন চাওয়া নেই নেই কোন বাসনা, নেই কামনা
কোন কিছুই আর টানে না আমায়
শুধু টানে কিছু স্মৃতি
কিছু ফিরে না পাবার সময়;
যখন তুমি সাথে ছিলে!
যখন তুমি পাশে ছিলে কতকিছুই থাকতাম ভুলে!
আমার অবস্থান, তোমার অবস্থান,
আমার চাওয়া, তোমার পাওয়া,
সব ভুলেছিলাম!
মনে হয়নি আমি তুমি ভিন্ন
ভেবেছিলাম আমি তুমি মানে আমরা
নই আমি তুমি মানে আমি!
কিন্তু সব ভুল ছিল ছিল
সব মিথ্যে
আমিও মোহে পড়েছিলাম,
প্রথম ভালবাসার মোহ!
প্রথম নারীর ছোঁয়ার মোহ,
প্রথম বিশ্বাসের মোহ!
যখন তুমি বলতে ভালবাসি;
ভেবেছিলাম তুমি বুঝি কোন স্বর্গের দেবী
ভেবেছিলাম প্রেমের দেবতা নিজেকে!
ভেবেছিলাম আমার নামে পুজো দেবে
কোটি প্রেম-ভক্ত
ভেবেছিলাম আমরাও হব ইতিহাসের সাক্ষ্য!
ভুল, সবই ভুল!
ভালবাসা আর প্রেম
যেমন এক নয়
আমি আর তুমিও এক নই।
Tags
# কবিতা
Continue Reading
Tags
# কবিতা
Continue Reading
