শনিবার, ২৭ জুলাই, ২০১৯

“প্রেমের লাভ ও ক্ষতি” ২ মিনিট সময় করে পড়েন। (আপনার ও কিছু লাভ হতে পারে)

প্রেম শব্দটা শুনলেই কেমন জানি মনের মধ্যে একধরনের ভালো লাগা কাজ করে, অনুভূতি সৃষ্টি হয়। এই শব্দটি এমন একটি শব্দ যা কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পযন্ত, এই প্রেম শব্দটি শুনলেই তাদের পেছনের সেই রঙিন দিন গুলোর মধ্য অনুভূতির মধ্যে দিয়ে ভেসে যায়। *আমার কাছে এই শব্দটি প্রতিটা মানুষের জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ শব্দ, এবং এই শব্দটি মানুষের জীবনে চলার পথে ভালো মন্দের একটা প্রভাব ফেলে। * সত্যিকারের প্রেম নিয়ে লিখতেছি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সত্যিকারের প্রেমটা আবার কি? সত্যিকারের প্রেম হলোঃ সোজাসাপটা ভাষায় সহজে বলতে গেলে, প্রিয় মাদুষটির হাসির সৃতিটুকু স্মরণ করলে মন মন যতোই আপনার খারাপ থাকুক না কেন মুহুর্তের মধ্যে মনটা খুশিতে উৎফুল্ল হয়ে উঠে। * প্রিয় মানুষটিকে দেখলে তার দিকে সারাদিন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। * প্রিয় মানুষটির ক্পালে চুমো দিতে ইচ্ছে করে। #এবার আসি প্রেম করলে লাভ (প্রফিট) কি? ( ১) সমস্ত পাপ কাজ থেকে প্রতিটা ব্যক্তিকে দূরে থাকতে সাহায্য করে। (২) প্রতিটা লোককে রুটিন অনুযায়ী চলতে সাহায্য করে। (৩) প্রতিটা ব্যাক্তিকে নিজ নিজ মুসলমান হলে সালাত আাদায়ে অভ্যস্ত করে তোলে। (৪) প্রতিটা লোককে একজন ভালো মানুষ হতে সাহায্য করে। (৫) প্রেম মানুষকে নিজেকে ভালোবাসতে শেখায়। সোজাসাপটা ভাষায় লিখিঃ *আপনি যদি কোন মেয়ের বা ছেলের সাথে রিলেশনশিপে জড়িয়ে থাকেন, তাহলে সে আপনাকে ; কখন পড়তে বসতে হবে, কখন ঘুমাবেন সবকিছু বলে দিবে। *আপনার প্রিয় মানুষটি যদি নামাজী হয় তাহলে নিশ্চিত, আপনাকে ও সে সালাত আদায় করতে বলবে রীতিমতো। *প্রিয় মানুষটি আপনাকে আপনার মা বাবার সাথে প্রতিবেশীদের সাথে বন্ধুদের সাথে কি রকম আচারণ ব্যবহার করতে হয় তা শিখতে সাহায্য করে। * রিলেশনশিপে থাকলে প্রত্যেকটা মানুষ নিজেকে অধিক গুরুত্ব দিতে শেখে। সহজ ভাষায় বলা যায়, কোন ছেলে বা মেয়ে যখন রিলেশনশিপে জড়িয়ে থাকে তখন আপনি খেয়াল করলে দেখতে পারবেন, তিনি নিজেকে সবসময় পরিপাটি করে রাখতে পছন্দ করে ; প্রিয় মানুষটির কাছে নিজেকে আকর্ষিত করার জন্য। * রিলেশনশিপে থাকলে প্রত্যেকটা মানুষ নিজেকে প্রিয় মানুষটির জন্য এতো এতো ভালোবাসেন যে, তিনি দুপুরে বা রাতে ভাত খেতে গিয়ে দেখে; ডাল আর মরিচ ছাড়া আর কিছুই নেই। তখন ও প্রিয় মানুষটির জন্য ডালের সাথে মরিচ দিয়ে দুই প্লেট ভাত গেলে আর পানি পান করে আর মনে মনে ভাবে যে, গরুর মাংস দিয়ে ভাত খাইতেছে। কারন প্রিয় মানুষটি যেন দেখে বলতে না পারে তুমি আগের চেয়ে রোগা হয়ে গেছো। * যে ছেলে পর্নভিডিও দেখে নিজেকে ধ্বংস করে সেই ব্যাক্তিও রিলেশনশিপে জড়ালে তার গাল দুটো আপেলের মতো হয়ে যাবে। এবং তিনি ভাবেন আমি যা নষ্ট করতেছি এসব তো আমার না, এগুলো তো আমার প্রিয় মানুষটার আমানত। বিবাহের পরে প্রিয় মানুষটির আমানত ওর কাছে পরিপূর্ণভাবে ফেরত দেবো। *প্রেম হলো এমন একটা পবিত্র জিনিস যার কারনে, আপনি কোন খারাপ কাজে পা বাড়ানোর আগে ; আপনার মন আপনাকে স্মরণ করিয়ে দিবে যে, আপনি যে খারাপ কাজ করেছেন এটা জানতে পারলে প্রিয় মানুষটি কতো কষ্ট পাবে। #প্রেম করলে যে ক্ষতি। (১) যদি আপনি খারাপ মেয়ে বা খারাপ ছেলের সাথে রিলেশনশিপে জড়ান, তাহলে আপনার অবস্থার কথা না হয় না……..ই বললাম। (২) আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে ধোকা দিয়ে চলে যায় বা মিথ্যা অপবাদ দিয়ে দূরে চলে যায় । তাহলে এই কষ্টটা সামলাতে পারে এমন লোক খুব কমই আছে। (৩) প্রিয় মানুষটি আপনাকে ছেড়ে দূরে ছেড়ে চলে যাওয়ায়, নেশার সাগরে নিজেকে ডুবিয়ে রাখেন। (৪) প্রিয় মানুষটির সৃতি মনে করে, মন খারাপ করে থাকেন ; কোন কাজেই মনোযোগী হতে পারেন না। একা নিরালয়ে গিয়ে শব্দরূপ করে কান্না করে বুকটা হালকা করেন। * আপনি কিন্তু এই রকম অবস্থায় নিজেকে নিয়ে জীবন যুদ্ধে অগ্রসর হতে পারবেন না। মনকে যেভাবে পারেন বুঝিয়ে সবসময় হাসিখুশি থাকেন ; তাহলেই জীবন যুদ্ধে জয়ী হতে পারবেন। #প্রেম না করলে লাইফটা যেভাবে কাটে। প্রেম না করলে নিজের কেউ ভালো বা মন্দ বলার থাকে না। নিজের যা ইচ্ছে তা…..ই করে কোন রুটিন থাকেনা। অন্য কাউকে গালফ্রেন্ড নিয়ে ঘুরতে দেখলে বা ফোনে কথা বলতে দেখলে বুকের মধ্যে কেমন যেন শূন্য শূন্য লাগে নিজেকে। যেকোনো পাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। *আমার কাছে মনে হয়, যে লোক প্রেম করেনা তাদের জীবন, বৈঠা ছাড়া নৌকার মতো। নদীর স্রোত ও বাতাসে যে দিকে নিয়ে যায়, সে দিকেই নৌকা যায়। এ তরী কখন যে কিনারায় পৌছবে তা ঠিক বলা যায় না। তেমনি জীবনে চলার পথে উদ্দেশ্য থাকতে হবে, লক্ষ্য ঠিক রেখে জীবনের পথ অতিক্রম করতে হবে ; তাহলেই লাইফের আসল সফলতা ধরা দিবে। আর্টিকেলটি সর্বপ্রথম ট্রিকবিডিতে আমি প্রকাশ করেছিলাম।

কোন মন্তব্য নেই: