||♥Writer: Md Asad Rahman♥ ||
||♥Jhenaidah♥ ||♥kotchandpur♥||
"আমার গার্লফ্রেন্ড যে এতটা কিপ্টামি করে আগে জানতাম না। জানলাম আজকে মার্কেটে আসার পর। শুধু এদিক সেদিক ঘুরছে। কোন দোকানে যাচ্ছেনা। আমিও সুবোধ বালকের নেয় ওর পিছু পিছু ঘুরছি। প্রচুর রাগ হচ্ছে। মন চাচ্ছে বাজারেই পিঠে গুম্মুত করে কিল দেই।😇 নিজের মানসম্মানের কথা চিন্তা করে দিলাম না😏। বললাম....
.
--বাবুউউউউউউ....🤔
.
-কি হলো ভ্যাবরাচ্ছো কেনো?🤔
.
--আজব আমি ভ্যাবারালাম কখন? 🤔
.
-হারামজাদা তাইলে এত বাবুউউউ মারাও কেন?😇
.
--সরি....😅
.
-বাবু একটা কথা বলি?
.
--বলোগো..?😇
.
-বলছি মার্কেটে টিশার্টের দাম বেশি। আচ্ছা আমরা বরং ফাডা কোম্পানি থেকে টিশার্ট কিনি কেমন?
.
--ফাডা কোম্পানি কি?
.
-আরে বাবু ঐ যে মোরে যে দোকান গুলো বসে।
.
--মানে...?😏
.
-চলোতো আগে টিশার্ট কিনে দেই।
.
তারপর আমাকে টানতে টানতে নিয়ে গেলো একটা দোকানে। দোকান দেখে দেখে আমি শিহরিত। এই গুলা দোকান থেকে টিশার্ট কিনে দিবে? এ জীবন রেখে কি লাভ। মারিয়া বলল....
.
--ও বাব্বুউউউউ...😇
.
-হুম বলো?
.
--এখান থেকে দুটো টিশার্ট নাও।
.
-তুমি পছন্দ করে দাও।
.
--আচ্ছা
.
তারপর মারিয়া দোকান থেকে দুটো টিশার্ট নিলো। আমার গায়ে ধরে দেখলো হবে কিনা। গেঞ্জি দুটো আমার একদম অপছন্দ। কিন্তু ভয়ে না করতে পারছিনা। অবশেষে সেই দুটো পছন্দ করলো। মারিয়া বলল....
.
--চাচা দাম কত?
.
-মামনি আপনে মাইয়া মানুষ আপনার জন্য একদাম দুটো ৬২০ টাকা।
.
--হুররর চাচা কি বলেন। আরো কমিয়ে বলেন।
.
-আর তো কমানো যাবেনা।
.
--আচ্ছা দুটো ৪০০ টাকা দেই?
.
মারিয়ার দাম শুনে টাস্কি খেলাম। বুকটা ফেটে যাচ্ছে। দোকানি চাচা হা করে তাকিয়ে আছে। একবার আমার দিকে তাকাচ্ছে আরেকবার মারিয়ার দিকে। আমি কি বলবো বুঝতে পারছিনা। মনে মনে বললাম, হে আকাশ তুমি নুডলস ফালাও মুই খাইতে খাইতে নেপচুন যায়াম। মারিয়া আবার বলল....
.
--কি হলো চাচা ৪০০ টাকায় দিবেন।
.
-না এতো কম দামে দেওয়া যাবেনা।
.
--আচ্ছা ৪৫০ টাকা এবার দেন।
.
-নিলে একদাম ৫০০ টাকা।
.
--আচ্ছা ৫০ টাকা, আর ঝামেলা কইরেননাতো, দেন।
.
-হাহা, মামনি তুমি বরং ১০০ টাকা দিয়া দুটো শর্ট প্যান্ট (জাইঙ্গা) নাও।
.
মারিয়া দোকানির দিকে তাকালো। তারপর আমার দিকে তাকিয়ে চট করে বলে ফেললো....
.
--বাব্বুউউউউ....
.
-কিচ্চে বেপি...?
.
--শোনোনা একটা কথা?
.
-হুম বলো..? (তুমি যে বাঁশ দিবা সেটা জানি)
.
--টিশার্ট আরেকদিন নেই।
.
-কেনো? আজকে কি হলো?
.
--আজকে শর্ট প্যান্ট নাও দুটো।
.
-তাহলে একটা ফিডারো নাও..
.
--মানে?
.
-আমি ফিডার খাবো।
.
--ফাজলামো করো?
.
-না, সত্যি ফিডার খাব। আর উয়া উয়া উয়ায়াআআআআ...বলে চিল্লাবো।
.
--দেখো রুবেল... (চোখ গরম করে)
.
-আচ্ছা নাও....
.
তারপর মারিয়া দু'টো প্যান্ট নিলো আমার জন্য। এই দোকান গুলোতে ভালো ব্যাগ নেই। তাই প্যান্ট দু'টি পলিথিনে দিলো। নিজের সম্মানের কথা চিন্তা করে দুটো প্যান্ট দুই পকেটে ঢুকালাম। তারপর মারিয়া বলল....
.
--বাবু আমি একটা বোরকা কিনবো...
.
-কেনো এখান থেকে।
.
--এখানে তো বোরকা পাওয়া যায়....বড় মার্কেটে যেতে হবে।
.
-তাহলে আমাকে এখান থেকে কিনে দিলে কেন?
.
--রাগো কেন? তুমি মানেইতো আমি তাইনা।
.
-হুমমমম (রাগ করে)
.
--উলে উলে আমাল গুলুমুলু চুনা বাবুটা রাগ করে...
.
-হারামজাদি সোহাগ দেখাবি না। ম্যানহোলে চুবাবু খাচ্চুন্নি। (মনে মনে বললাম)
.
--চলো মার্কেটে যাই।
.
তারপর মারিয়া মার্কেটে গেলো। এখানে এসে একটা বোরকা পছন্দ হলো। বেশি দামাদামি করল না নিজের জিনিস বলে। ১৪০০ টাকা দিয়ে বোর্কা কিনে নিলো। তারপর আমাকে ৫ পাঁচ টাকা ঝালমুড়ি খাওয়ালো। বলল....
.
--বাবু বোরকাটা কেমন হয়েছে?
.
-ওটা পরলে তোমায় ইন্দুরের মতন লাগবে।
.
--কিইই বললা?
.
-সরি মজা করলাম।
.
--আচ্ছা বাবু চলো হেটে বাসায় যাই...
.
-হেটে কেনো?
.
--আরে হাটলে শরীর ভালো থাকে, চলোতো.....
.
তারপর মারিয়া আর আমি হেটে বাড়ি যাওয়া শুরু করলাম। ওর হাতে ১৪০০ টাকা দামের বোরকা। আর আমার দুই পকেটে ১০০ টাকার শর্ট প্যান্ট। বুকে চিনচিন ব্যথা হচ্ছে। পকেট থেকে হেডফোন বের করে গান জুরে দিলাম....
.
"পিড়িতি পেন্দাইলো ছ্যাড়া ত্যানা..
ও রঙ্গিলা, পিড়িতি পেন্দাইলো ছ্যাড়া ত্যানা..."
.
আমরা দুজন হাটছি। মারিয়া পটর পটর কথা বলছে। আমি সেই কথা শুনতে পাচ্ছি না। কষ্ট হচ্ছে, প্রসুর কষ্ট হচ্ছে। তবে শান্তি লাগছে এই ভেবে যে বিয়ে হলে সংসারে উন্নতি হতে দেরি লাগবেনা। যাইহোক একটা চরম সত্য কথা..'উইথ আউট কিপ্টা গার্লফ্রেন্ড লাইফ ইজ থোরা থোরা।" মানে লাইফে উন্নতি করতে চাইলে এরকম একটা গফ লাগবে।
||♥The End♥||
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
||কিপ্টা গার্লফ্রেন্ড||writer: Md Asad Rahman||
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন