লেখকঃ(আসাদ)
আমি বাসায় এসে ফ্রেস হয়ে কিছু না খেয়েই ঘুমিয়ে পরলাম।
ঘুম থেকে ঊঠে দেখি ৪টা বাজে
ভাবলাম আজ আর নিলা কে পড়াতে যাবোনা।তাই কিছু খেয়ে বাইরে চলে আসলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত্রে বাসায় ফিরলাম।বাসায় এসে দেখি নিলা আর নিলার আম্মু আমার জন্য অপেক্ষা করছে।
_বাবা জয় ,,এদিকে একটু আসবে?(নিলার আম্মু)
_জ্বি আন্টি বলেন,,,(যেতে যেতে)
_আজ নাকি নিলার সাথে তোমার ঝগড়া হয়েছে?? সেই জন্য নিলা কে পড়াতেও যাওনি?দেখো নিলা তোমার সাথে ঝগড়া করে বাসায় এসে অনেক কান্না করেছে।
_না আন্টি তেমন কিছুনা।আজ ভালো লাগলো না তাই যাইনি।কাল থেকে যাবো। (নিলার দিকে রাগী চোখে)
_আচ্ছা,,, আর ঝগড়া কোন বিষয় নিয়ে হয়েছে বলা যাবে কি? নিলা কে বললেও শুধু বলছে ঝগড়া করেছি,,,কিন্তু কি নিয়ে সেটা বলছে না।
_আসলে আন্টি,,,,, (নিলার দিকে তাকাতেই নিলা বিষয় টি না বলার জন্য রিকোয়েস্ট করলো) তেমন কিছু না।আচ্ছা আমি কাল থেকে পড়াতে যাবো।
_আচ্ছা তাহলে আসি।
এই বলে নিলা আর নিলার আম্মু চলে গেলো।
ওরা চলে যাবার পর আমি সিনহা কে ডাকলাম,,,
_সিনহা,,,কই তুই??
_এইতো ভাইয়া আমি এখানে...(ভয় পেয়ে)
_তুই কেন আমাকে পার্কে নিয়ে গিয়েছিলি।কে বলেছিল তোকে??
_আসলে ভাইয়া নিলা আপু আমাকে বলেছিলো যেনো আমি তোমাকে পার্কে নিয়ে যাই।আর নিলা আপুর সাথে দেখা করাই।কিন্তু ভাইয়া তুমি যে এত রাগ করবে আমি ভাবতে পারিনি। প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দাও।
_আরে পাগলি ক্ষমার কি আছে।তোর সাথে তো একটু মজা করলাম।
_তাই??? দাড়াও দেখাচ্ছি, এই বলে সিনহা বিছানায় এসে বালিশ দিয়ে আমাকে মারতে লাগলো।
কিছুক্ষন আমাদের দু'ভাই বোনের মারামারি চললো,,,
তারপর খেয়ে দেয়ে ঘুমিয়ে পরলাম।
♦
সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে ক্যাম্পাস গেলাম।তারপর ক্লাস শেষ করে বাসায় আসতেছি,, হঠাৎ তাম্মান্নার সাথে দেখা হলো,,,
_কেমন আছেন স্যার?(তাম্মান্না)
_ভালো।তুমি কেমন আছো?
_আমাকে যেমন রেখেছেন।
_কেন আমি আবার কি করলাম?
_কিছুই করেন নি?
_না তো,,,,আমি তো তোমাকে বলেই না করে এসেছি।
_আমি সেটা জানি। আর কেন না করেছেন সেটা ও জানি।
_তাহলে তো জেনেই গেছো।
_হুম।কিন্তু আমাকে না পড়িয়ে ওই নিলা কে পড়াবেন সেটা তো আমি মানবোনা।
_কেন?
_জানিনা,,কিন্তু আপনি যদি আমাকে না পড়ান তাহলে নিলাকেও পড়াতে পারবেন না.
_দেখো কাকে পড়াবো না পড়াবো,, সেটা আমার ব্যক্তি গত ব্যাপার।তোমার কথাতে তো আর চলতে পারিনা?
_আমি তো বলিনাই যে আমার কথা মতো আপনাকে চলতে হবে।নিলা যদি আপনাকে পাবার জন্য আমার কাছ থেকে আপনাকে ছিনিয়ে নিতে পারে তাহলে আমি কেন ছেড়ে দেবো?
_তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছিনা।
_দেখেন ন্যাকামো করবেন না।আমি জানি নিলা আপনাকে ভালোবাসে আর সেই জন্যই নিলা সব সময় আপনাকে কাছে রাখতে চায়।
_ধ্যাত,,তুমি ও কি নিলার মতো পাগল হয়েছো নাকি?নিলা ছোট মানুষ আবেগের বসে এসব কথা বলেছে।তাই কি আমি ওকে উৎসাহ দিচ্ছি নাকি?
_তাই? তাহলে ভালো।(খুশি মুখে)
_কেন ভালো কেন?
_ও আপনি বুঝবেন না।আচ্ছা স্যার এখন তাহলে বাসায় গিয়ে ফ্রেস হয়ে কিছু খেয়ে নিন।
এই বলে তাম্মান্না চলে গেলো। আমি ওর কথার কিছু বুঝতেই পারলাম না।
তারপর বাসায় এসে খেয়ে একটু রেস্ট নিয়ে নিলা কে পড়াতে গেলাম।নিলাদের বাসার দরজায় নক করার সাথে সাথেই নিলা খুলে দিলো।
মনে হলো যেনো আমার অপেক্ষায় দরজার কাছেই দাড়িয়েছিলো।
_আসেন স্যার আসেন।(নিলা হেসে হেসে)
ভিতরে গিয়ে বসলাম, একটু পর নিলা বই খাতা নিয়ে আসলো,,,,
_স্যার,,,,(নিলা)
_হুম বলো।
_আজ পড়বো না।যেহেতু আজ প্রথম দিন তাই চলেন গল্প করি।
_চুপ,, একদম চুপ।
আমার কথায় নিলা চুপ হয়ে গেলো।তারপর পড়ানো শেষ করে বাসায় আসলাম।সন্ধ্যা বেলা ভালো লাগছিলো না তাই ভাবলাম একটু ছাদে যাই।
ছাদে গিয়ে দেখি নিলা ও ছাদে রয়েছে।আমি চলে আসতে চাইলাম এমন সময়
_স্যার,,,কই যান? আসেন প্লিজ।(নিলা করুন সুরে)
আমি নিলার থেকে অনেক দুরে
গিয়ে দাড়ালাম,,, কারন এ মেয়ে বেশি সুবিধার না।কখন কি করে বসে আল্লাহ ভালো জানে।
আকাশের দিকে তাকিয়ে আছি।
_স্যার একটা কথা বলবো? (নিলা)
_হুম বলো,,
_দেখুন আকাশ টা কত সুন্দর,,জোস্না না টা কেমন সুন্দর করে আমাদের আলো দিচ্ছে।তারা গুলো কত্ত সুন্দর ভাবে আলো দিচ্ছে।চারদিকের পরিবেশ টাও কত সুন্দর।কিন্তু তার থেকে আমার কি বেশি সুন্দর লাগছে জানেন?
_কি বলো?
_এই যে আপনি আমার পাশে দাড়িয়ে আছেন.
_ও,,আবার শুরু করলে?
_আচ্ছা স্যার আপনি এমন কেন বলেন তো?
_কেমন?
_রোমান্টিক কিছুই বুঝেন না নাকি?
_রোমান্টিক?? তাও আবার তোমার সাথে?
_কেন? তাতে প্রবলেম কি।হতে পারি আমি আপনার থেকে জুনিয়র। কিন্তু তাই বলে কি আমাদের প্রেম ভালোবাসা হতে পারেনা?
_দেখো নিলা তুমি কিন্তু আবার এসব কথা বলছো।
_হ্যা হ্যা আমি আবার বলছি।শত বার বলবো।কারন আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি।(উচ্চস্বরে)
_চুপ একদম চুপ। তুমি থাকো তোমার ভালোবাসা নিয়ে আমি চললাম।
♥♠♥
♦
#চলবে।
লেখার মাঝের ভুল ত্রুটি গুলো হ্মমা করবেন। আর গল্পটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে যানাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন