ভালো বাসা কি?
ভালোবাসা কি?
সংজ্ঞা খুঁজে যাচ্ছি
ডিকশনারির পাতা ঘেটে শেষ করে ফেলেছি
নেট এ খুঁজে যাচ্ছি সেই কত কাল ধরে
এখনো জানতে পারি নি
ভালোবাসা কি।
তোমার সাথে কথা না হলে যে কষ্ট হয় বুকে
তার নাম কি ভালোবাসা?
তোমায় না দেখলে মনটা যেমন উদাস হয়ে ওঠে
সে কি ভালোবাসা?
তুমি অভিমান করলে মনের মাঝে যে উথাল পাথাল ঝড় বয়ে যায়
তার নামই কি ভালোবাসা?
তোমায় খুঁজে না পেয়ে যে ছন্নছাড়া দিন কাটাই
তাকে কি ভালোবাসা বলে?
কি জানি
কিছুতেই ভালোবাসার মানে বুঝতে পারি না।
কেও বলে ভালোবাসা একটা অনুভুতি
যা চাইলেও পাওয়া যায় না,
আবার অনেক সময় না চাইতেও পাওয়া যায়
কেও কেও এত বেশি পায় যে ভালোবাসার যন্ত্রণায় অস্থির হয়ে যায়;
যেমন তুমি।
আবার অনেকে ভালোবাসা না পেয়েও যন্ত্রণায় কাতরায়
ভালোবাসার কাঙাল হয়ে থাকে
যেমন আমি,
তোমার ভালোবাসার পথ চেয়ে থাকি
আর ভালোবাসার মানে খুঁজে বেড়াই
শুধু তুমিই বোঝো না
কিংবা বুঝেও না বোঝার ভান ধরে থাক
আমায় কষ্ট দিতে।
ভালোবাসা কি জ্যোৎস্নার চেয়ে সুন্দর
ভালোবাসা কি কবিতার চেয়ে কষ্টের
ভালোবাসা কি ফুলের সৌরভ
ভালোবাসা কি সাগরের বিশালতা
কিংবা নদীর বয়ে যাওয়া জল
আমি বুঝতে পারি না
আমার কাছে ভালোবাসা মানে
তোমার বাড়ানো হাত আমায় কাছে টানার
কিংবা "শুধুই তুমি"।
আমি কষ্ট কষ্ট সুখ পেয়ে যাচ্ছি
তোমার প্রতিক্ষার প্রহর গুনে
শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
গরীব ছেলের প্রকৃত ভালোবাসা ।।
শেষ গল্পের সেই ছেলেটি
আগস্ট ১৬, ২০১৯
0
গল্প : গরীব ছেলের প্রকৃত ভালোবাসা ।।
লেখক : মো তামিম
তামিম : ভালোবাসো আমায় ??
স্নেহা : হুম ।। কতবার বলবো একটা কথা ।।
তামিম : তাহলে অবহেলা করছো কেনো আমায় ??
স্নেহা : অবহেলা করলাম কোথায় ।।
তামিম : যদি অবহেলা না করতে তাহলে আজ ১০ বারের বেশি ফোন করার পরও ওয়েটিং পেলাম কেনো ??
স্নেহা : আরে বাবা তুমি ছাড়া তো আমার পরিবার আছে তাই না ।। তাদের সাথেও তো আমার যোগাযোগ করতে হয় ।।
তামিম : তাই বলে রাত ১ টার পর ।। এটা কেও বিশ্বাশ করবে স্নেহা ।।
স্নেহা : দেখো ফালতু কথা বাড়িও নাতো ।। আমার যখন যা খুশি তাই করবো তাতে তোমার কি ??
তামিম : স্নেহা আমি তোমায় ভালোবাসি ।।
স্নেহা : ভালো তো বাসো ।। ভালোবাসো বলেই কি আমায় কি কিনে নিয়েছো ??
তামিম : ছি কি বলছো এসব ।।
স্নেহা : যা বলার তাই বলছি ।। তুমি যাও তো এখান থেকে ।।
তামিম : ঠিক আছে চলে যাচ্চি ।। আর হ্যা বাড়ি থেকে টাকা পাটালে ফোন করতে পারি ।।যদি সম্ভব হয় কথা বলো ।।
স্নেহা : তুমি কি চলে যাবে ।।
তামিম আর কিছূ না বলে লজ্জায় মুখ নিচু করে চলে গেলো ।। এই সেই স্নেহা যার জন্য বাড়ি থেকে টাকা পাঠালে তার খরচের অর্ধেক টাকা স্নেহার পেছনে খরচ করতো ।।কত কিছুই না করতো স্নেহার জন্য ।। বাকি টাকা দিয়ে কোনরকম চলতো ।। কখনো একবেলা খেয়ে বা না খেয়েই ।। তামিম শুধু এটাই চাইতো তার ভালোবাসার মানুষ যেনো ভালো থাকে ।।কিছুদিন যাবৎ তামিমের পারিবারিক সমস্যার কারণে বাড়ি থেকে টাকা পাঠাচ্ছে না ।। যার কারণে স্নেহার পছন্দের টেডি বেয়ারটা কিনে দিতে পারলোনা ।। সত্যিইতো তমিমের কি দোষ ।। গালফ্রেন্ড এর চাওয়া পাওয়া টুকু যদি মেটাতে না পারে তাহলে ভালোবাসতে গেলো কেনো ।।রাতে টাকা পেয়ে স্নেহাকে ফোন করলো ।।
তামিম : হ্যালো স্নেহা
স্নেহা : হ্যা বলো ।।
তামিম : কাল দেখা করতে পারবে ??
স্নেহা : পারবো না কাজ আছে আমার ।।
তামিম : শুধু ১০ মিনিট হলেই হবে ।।
স্নেহা : কোথায় আসতে হবে ??
তামিম : তোমাদের বাড়ির সামনে যে পার্ক্ টা আছে ওখানে আসলেই হবে ।।
স্নেহা : ঠিক আছে রাখছি ।।
পরেরদিন যথাসময়ে দুজন পার্কে হাজির ।।
স্নেহা : কি বলবে বলো ।।
তামিম : আগে চোখ বন্ধ করো ।।
স্নেহা : এত্ত ঢং কোথায় পাও তুমি ।।
তামিম : আহ করো না ।।
স্নেহা : ঠিক আছে করলাম ।।
তামিম : শুভ জন্মদিন স্নেহা (বড় টেডি বেয়ারটা সামনে দাড় করিয়ে)
তামিম এর এসব কান্ড দেখে স্নেহা হাসতে লাগলো ।।সাথে তামিম ও ।।
স্নেহা : ওয়াও কি সুন্দর !! কোথায় পেলে তুমি ??
তামিম : দোকান থেকে কিনে এনেছি ।। আমার স্নেহার পছন্দের জিনিস আমি দেবোনা তা কি হয় ।।
স্নেহা : এত্ত ভালোবাসো আমায় ??
তামিম : হুমম ।। খুব খুব খুব ভালোবাসি ।।
স্নেহা : সত্যিই তোমার মতো ছেলে কয়জনের ভাগ্যে জোটে ।।
তামিম : আচ্ছা ১০ মিনিট হয়ে গেলো আমি যাচ্ছি ।। কখনো যদি আমার কথা মনে পরে তাহলে এই টেডি বেয়ারটার সাথে কথা বলে নিও ।।
কথা গুলো বলেই তামিম হাটা ধরল ।। স্নেহা টেডি বেয়ারটা পেয়ে খুশিতে বাড়ি চলে গেলো ।। রাতে ফেসবুকে লগ ইন করতেই স্নেহা দেখে তামিমের আইডি ডিএক্টিভ ।। ফোন করতে লাগলো ।। কিন্তু ফোন নাম্বার ও বন্ধ ।। স্নেহার খুব চিন্তা হচ্ছে তামিমের জন্য ।। হঠাৎ তামিমের রুমমেট তুষারের কথা মনে পড়তেই তাকে ফোন দিল ||
স্নেহা : হ্যালো ভাইয়া তামিম কোথায় ওকে ফোনে পাচ্ছিনা কেনো ??
তুষার : ওর ম্যাচ ভাড়া বাকি চিলোতো তাই ওকে বাইর করে দিয়েছে ।।
স্নেহা : এখন ও কোথায় ??
তুষার : আছে হয়তো আসে পাশে কোথাও ।। বাড়িওয়ালা ভাড়া আদায় করার জন্য ওর কোনো কাপড় চোপড় ও নিয়ে যেতে দেন নি ।।
স্নেহা : ওহ আচ্ছা ।।
কথা গুলো শুনার পর স্নেহা কেদেই দিল ।। যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে সুখি দেখার জন্য এতো কিছু ত্যাগ করলো তার জন্য কিছুই করতে পারছে না ।। বরং দিনের পর দিন কষ্ট দিয়ে গেছে ।।এসব ভাবছে আর কাদছে ।। তুমি এমন কেনো তামিম ।। একবারও আমাকে বুঝিয়ে বললে না ।। আমি কি এতই নিষ্টুর ছিলাম ।। আমি ও তো তোমাকে পাগলের মতো ভালোবাসি ।। হঠাৎ ফোন বেজে উঠতেই হুশ ফিরল স্নেহার ।।
স্নেহা : হ্যালো ।।
তামিম : রাতের খাবার খেয়েছো ।।
স্নেহা : তামিম তুমি এখন কোথায় ।। (কেদে কেদে)
তামিম : এই তো বাসায় আছি ।। কেনো বলোতো ??
স্নেহা : মিথ্যা বলছো কেনো ?? তুমাকে নাকি বাসা থেকে বের করে দিয়েছে ??
তামিম : কে বলেছে এসব ।।
স্নেহা : যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও ।।
তামিম : হুম ।। তোমাকে এগুলো নিয়ে টেনশন করতে হবে না ।। আমি ঠিক সামলে নেব ।।
স্নেহা : তুমি আমাকে ছাড়া সব সামলে নেবে তামিম ।।
তামিম : নাহ ।। আসলে তোমাকে ছাড়া তোমাকে কল্পনাও করতে পারিনা ।।
স্নেহা : তাহলে যা বলছি মন দিয়ে শুনো ।। তোমার নাম্বারে এক্ষনি টাকা পাঠাচ্ছি তুমি এগুলো বাড়িওয়ালাকে দিয়ে রুমে যাও ।।
তামিম : তুমি কেনো টাকা দেবে ।। বললাম না আমি ঠিক সামলে নিব ।।
স্নেহা : যা বলছি তাই করো ।।
তামিম : আচ্ছা ।।
স্নেহা : শুনো ।।
তামিম : হুম বলো ।।
স্নেহা : সরি ।।
তামিম : সরি কেনো ??
স্নেহা : আর এমনটা হবে না ।।
তামিম : পাগলি মেয়ে ।।
স্নেহা : অনেক বেশি ভালোবাসি তোমায় ।।
তামিম : আমি তার ছেয়েও বেশি ভালোবাসি ।।
স্নেহা : না দুজনেই সমান সমান ।। হিহিহি ।।
এভাবেই চলতে লাগলো এক সুখের ভালোবাসার জুটি ।। আসলে ভালোবাসার মানুষটাকে বুঝতে পারার মধ্যেই সকল ভালোবাসা নিহিত ।।ভালোবাসার মানুষটার সকল চাওয়া পাওয়া,, সুসময়- দুসময় সবটাই একসাথে আতিবাহিত করাই প্রকৃত ভালোবাসা ।। অবষেশে ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো ।।

প্রেমের কাহিনী
শেষ গল্পের সেই ছেলেটি
আগস্ট ১৬, ২০১৯
0
শুভ সকাল
লেকখঃ মেহেদী হাসান সৌর
আজ থেকে কিছুদিন আগে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি ট্রেইনে করে যাবো টিকেট কাটার যন্য টিকেট কাউন্টারের সামনে যেতেই দেখি অনেক বড় একটা লাইন। লাইনে দাঁড়িয়ে আছি এমন সময় দেখলাম প্লাটফর্মে বসে আছে এক সুন্দরী মেয়ে,, তার খুলে ছিল একটা ফুটফুটে সুন্দর বাচ্চা,, বাচ্চা টাকে তার খুলে দেখে মনে করে ছিলাম তার বাবু,, কিন্তু না এইটা ছিল তার বড় বোনের বাচ্চা,,,
তারপর টিকেট কাটার পর হাতে নিলাম আর ট্রেইনে উঠে বসার জায়গা খুঁজে বের করতে লাগলাম,,, আমার বসার জায়গা ছিলো ৪১ নাম্বার।
আর মজার বেপার কি ওই মেয়েটার ছিল ৪০ নাম্বার,,,,, তার আপুরা বসে ছিলো আমাদের পিছনে একটা জায়গায়।
গাড়ি চলতে শুরু হলো প্রায় 1 ঘন্টার থেকে বেশি গাড়ি চলছে,।
এর মধ্যে মেয়েটা নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ে,,আমার কাধে তার মাথা পড়ে যায় আমিও তাকে কিছু বলিনি চুপ করে বসে ছিলাম,আর আমি তাকে দেখছি হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর আামার কাধে মাথা দেখে লজ্জায় মুখ ঘুরিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে।
আসলে মেয়েরা তো সহজেই কোনো ছেলের সাতে পারে না। তার কথা বলতে লজ্জা পায়। তাই আমিই প্রথম নিজে থেকে কথা বললাম,,,
তাকে জিজ্ঞেস করলাম আপনার নাম কি??
সে আমার দিকে তাকিয়ে বললো কেন??
আমি বললাম না এমনি বলা যাবে..?
তারপর সে তার নাম বললো (আইরিন)।
কিন্তু আমার নামটা জিজ্ঞেস করলো না।। কি করেন?জিজ্ঞেস করায় উওর দিলো,,, একটা সরকারি কলেজে লেখা পড়া করে।
তারপর এইভাবে অনেক কথা হলে আমাদের পরে একদম,,, ফ্রেন্ড এর মতোই হয়ে গেলাম,, পরিচয় হলো দুইজনের,,,
তারপরে কথার মধ্যে হঠাৎ করে বলে উঠলো সে নাকি পরের স্টেশনে নেমে যাবে।
কি করবো বুঝতে না পেরে থাকে জিজ্ঞেস করলাম ফেইসবুক চালান?? সে বললো চালাই। পরে আইডি নাম জিজ্ঞেস করলাম এবং সে শুধু,,,,,, ,,
আইরিন আক্তার প্রাপ্তি বলতে পারলো,,,,,গাড়ি স্টেশনে আসার সাথে সাথে নেমে গেলো।।
যতদূর সম্ভব দেখা যায় তাকে দেখছিলাম।।
রাতে বাসায় ফিরে ফেইসবুকে তার নাম লেখে আইডি খুজতে লাগলাম।
হঠাৎ চোখের সামনে ভেসে ওঠলো তার বোনের মেয়ের ছবি,,, আর ভাবলাম এটাই হয়তো তার আইডি,,,কারন তার বোনের মেয়ের ছবি দেওয়া তাই।
রিকুয়েষ্ট দিলাম,,, একসেপ্ট করলো,,,,,,
নক করলাম ইনবক্সে।। রিপ্লাই দিল।।
শুরু হলো কথা,,
#চলবে??? বুধবার, ১৪ আগস্ট, ২০১৯
পরিণতি
শেষ গল্পের সেই ছেলেটি
আগস্ট ১৪, ২০১৯
0
লেখাঃ আসাদ রহমান
মামুনের লাশ আনা হলো বাড়িতে প্রায় ২ঘন্টা পর। কেয়ার জ্ঞান ফিরছে। কেয়া ভেবেই চলছে তার জীবনে সুখ বেশী সহ্য হয় না। কেয়া এবার নিজেকে পৃথিবীতে বেঁঁচে থাকাই যেনো অর্থহীন মনে করছে। মামুনের ছোট ভাই আর মা চলে আসলো অন্য শহর থেকে। কেয়া জানে না, মামুনের মা, ভাই আছে। মামুনকে মাটি দেওয়া হয়ে গেলো পারিবারিক করবস্থানে। পরের দিন সকালে কেয়া মেয়েটাকে নিয়ে বসে নাস্তা খাওয়াচ্ছে তখনই। মামুনের মা এসে বলে এই বাড়িতে কি বসে খাওয়ার জায়গা। কেয়া যেনো আকাশ থেকে পরলো, নিজের বাড়িতে নিজেকেই জবাব। কেয়া কোন উওর না দিয়ে মেয়েটাকে রুমে রেখে তাদের সামনে আসলো। মা বলে, এই বাড়িতে তোমরা থাকার কে? এখনই বাড়ি ছেড়ে চলে যাও। কেয়া বলে,আমাদের বাড়িতে আপনারা কে?আমরাই থাকতে পারবো আপনারা চলে যান। কেয়া কথা শুনা মাত্রই মামুনের ভাই কেয়াকে মারতে থাকলো। কেয়ার চিৎকার শুনে মেয়ে সুমি তাড়াতাড়ি এসে কেয়াকে জড়িয়ে ধরলো। মেয়ের চোখে পানি দেখে কেয়া আর কিছু বললো না।
কেয়া রুমে বসে ভাবছে এখন কি করবে। কিছুক্ষণ পরই মামুনের ভাই এসে বলে এখনই মেয়ে নিয়ে বের হয়ে যা। কেয়া চুল ধরে মেঝেতে ফেলে দেয়। কেয়া কিছু না ভেবে মেয়েটাকে নিয়ে থানায় চলে আসলো আর মামলা করলো মামুনের মা,ভাইয়ের নামে। কেয়াকে বসিয়ে রেখে মামুনের ভাইকে খবর দিলো। মামুনের ভাই এসে জায়গা জমিনের কাগজ নিয়ে আসে আর থানায় দেখায়। থানার পুলিশ দলিল দেখে বলে এই সব কিছু মামুন ভাইয়ের নামে করে দিছে অনেক আগেই। কেয়া কি করবে সব পথ বন্ধ।
কেয়া থানা থেকে বের হতেই মামুনের ভাই এসে বলে,,ভাবি ভাই যখন মাতাল ছিলো তখনই একটা প্রয়োজনীয় কাগজ বলে সব সম্পদের দলিলে সাক্ষর করিয়ে নেই। তাই তোমরা এখন রাস্তায় থাকবে।
কেয়া আবার গেলো বাড়িতে মেয়ের সব কিছু নিয়ে আসলো আর আসার সময় কেয়ার নামে যে ব্যাংক একাউন্ট করা ওটার কাগজ নিয়ে আসে। কেয়া মেয়েকে নিয়ে সোজা চলে গেলো ব্যাংকে। কেয়া কিছু না জেনেই একাউন্ট থেকে ৫হাজার টাকা নিলো। তা নিয়ে চলে আসলো একটা বস্তিতে। ছোট একটা রুম ভাড়া নিলো। প্রয়োজনীয় সব কিনে আনতে টাকা শেষ। কেয়ার মনে পরলো একাউন্টে কত টাকা আছে তা জানা হলো না। পরের দিন মেয়েকে নিয়ে একটা চেক লিখে নিলো ১০হাজার টাকার। টাকাও পেয়ে গেলো। এবার ম্যানেজারকে বলে এই একাউন্টে কত টাকা আছে। কেয়া শুনে বিশ্বাসই করতে পারলো না, মামুন গত ১বছরেরই তার নামে ৫০লাখ টাকা রাখছে। কেয়া যেনো আলাদিনের প্রদীপ পাওয়ার মতো অবস্থা। ১০হাজার টাকা নিয়েই চলে আসলো বাসায়। মেয়েকে নিয়ে কেয়া খাওয়া দাওয়া করে বসে ভাবছে কি করে দাঁঠানো যায় আবার।
সুমা এখনো হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে। কয়েকদিন পরই সুমার ছেলে যা কিনা সদ্য কিছুদিন হলো জন্ম নিলো এর ভিতরই তার একটা রোগ হয়ে গেলো। ডাঃ ইবা ছেলেটাকে ভালো করে পরীক্ষা করলো।
-রাজু সাহেব, কয়েকদিন ছেলে দেখলাম আজ একটু অসুস্থ দেখে ছেলেটার রক্ত পরীক্ষা করা হলে একটা রোগ ধরা পরলো । (ডাঃ ইবা)
-কি হইছে আবার ওর?(রাজু)
- আপনার ছেলের ব্লাড ক্যান্সার।
রাজুর উপর যেনো আকাশ ভেঙে পরলো। আর কখনো সন্তান হবে না সুমার তার উপর আবার ছেলেটার এই অবস্থা।
-ভালো হবে না?(রাজু)
- আমার এক বন্ধু ডাঃ রেজা তার কাছে যান ঠিকানা দিয়ে দিচ্ছি।
রাজু ঠিকানা নিয়ে পরেরদিন ডাঃরেজার কাছে গেলো। ডাঃ রেজা কয়েকদিন চিকিৎসা করার পর রাজুর ছেলেটা মারা গেলো। সুমা এখন পাগলের মতো হয়ে গেছে।
রাজু অনেক কষ্ট পেলো সারাজীবন আর বাবা হতে পারবে না। আরেকটা বিয়েও সম্ভব নয়
কারন যে মেয়েটা নিজের জীবন দিয়ে দেওয়ার মতো হলো একটা সন্তান জম্ম দিতে গিয়ে।
রাজু এবার ভাবছে সুমাও খুশী হবে যদি কেয়ার সন্তান যেটা রাজুর বলে ছিলো। ওটা এনে দিলে হয়তো এখন ছেলেটা একটু বড় হয়েছে। কয়েকদিন পর সুমাকে রেখে রাজু চললো চট্টগ্রাম কেয়ার খুঁজে। কেয়া চট্টগ্রাম তা জানতেতে পারে আরো আগে সিয়ামের কাছ থেকে। রাজু চট্টগ্রাম এসে কেয়াকে খুঁজে চলছে।
রাজু কেয়াকে অনেক খুঁজে আর পায় নাই। আর সন্তানও পেলো না। রাজু একটা এতিমখানা থেকে ছোট একটা বাচ্চা নিয়ে আসলো লালন-পালন করতে। রাজু ভেবেই চলছে, তখন যদি ভার্জিন না খুঁজতাম তাহলে সবই থাকতো। এতিম ছেলে সুমা ও রাজু অনেক ভালোই আছে।
কেয়া অনেক ভালো করে ভেবে সেই টাকা দিয়ে একটা ছোট গার্মেন্টস দিলো, তাতে কয়েকটা মেশিন ও লোকক নিয়ে ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর কেয়ার ঘরে একটা ছেলে হলো। কেয়ার মেয়ে,ছেলে আর ব্যবসা ভালোই কাটছে জীবন। কয়েক বছর কেটে গেলো কেয়া ব্যবসার লাভের টাকায় একটা বাড়িও করলো। ব্যবসাও অনেক বড় হয়ে গেলো। এখন কেয়ার আগের মতো বিলাস বহূল জীবন। বাড়ি গাড়ি সববই হলোলো কেয়ার।
,,,,,,সমাপ্ত,,,,
*গল্পটা কেমন হলো আপনাদের মন্তব্যই নতুন গল্প লেখার আগ্রহ সৃষ্টি করবে। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন |রবিবার, ১১ আগস্ট, ২০১৯
দূরঘটনার বৌউ
শেষ গল্পের সেই ছেলেটি
আগস্ট ১১, ২০১৯
0
Writer:Asad Rahman
Jhenaida,, kotchandpur.
মা : কী হলো কোনো জবাব আছে তোর কাছে,কেন করলি এমন।
আমি :মামা আমার কিছু করার ছিলো না,বিশ্বাস করো আমি পরিস্থিতির চাপে এটা করতে বাধ্য ছিলাম
মামি: এখন মেয়েটা কোথায়
আমি : হাসপাতালে 😢😢
মামা : মনিকা কে বলেছিস কথাটা
আমি : না মাকে বলার সাহস হয়নে
মামি: একা একা বিয়ে করার সাহস আছে আর মা কে, সে ব্যাপারে জানানোর সাহস নেই। ছিঃ অভি তোর কাছে এরকম আশা করিনি আমরা
সবাই কে সত্যি কথাটা বলে দেবো,সবার মনে কষ্ট না দিয়ে সবাই কে সবটা বলে দেওয়াই ভালো ( মনে মনে)
মামা : কী হলো চুপ করে গেলি কেন
আমি : মামা আসলে.......? (ফোন টা বেজে উঠলো )
-হ্যালো!
-হ্যালো! মিস্টার চৌধুরী, মিসেস চৌধুরী আপনাকে দেখতে না পেয়ে কান্নাকাটি করছে। আপনি তাড়াতাড়ি আসুন।
- হুম এখনি যাচ্ছি
মামা : কী রে কে ফোন করেছিলো
মামা ইশা আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করছে আমাকে এখনি যেতে হবে হাসপাতালে।
-ঠিক আছে চল আমি আর তোর মামিও যাবো
আমি আর কিছু বললাম না সবাই মিলে হাসপাতালের উদ্দেশ্য বেরিয়ে পরলাম।
!
!
কী হয়েছে ম্যাডাম, ইশা কান্নাকাটি কেন করছে।
নার্স- জানিনা আপনাকে খুজঁছিলো। আপনি বাড়ি গেছেন শুনে কান্নাকাটি শুরু করে দিলো।
আমি তাড়াতাড়ি ইশার কাছে চলে এলাম,সাথে মামা আর মামিও
!
কী হয়েছে ইশা তুমি কাঁছো কেন
- বর তুমি এসেছো, তুমি আমাকে ফেলে কোথায় গিয়েছিলে আমার ত ভয় করছিলো অনেক ।
- না বৌ তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো।এই ত আমি তোমার কাছেই আছি
- ওরা,কে বর ( মামা মামিকে উদ্দেশ্য করে )
পিছনে মামা একভাবে ইশার দিকে দেখছে।আর মামির কানে কিছু একটা বলছে।
আমি- মামা এ হলো ইশা। আর ইশা এনি হলেন আমার মামা আর উনি আমার মামি
ইশা- একদম বাচ্চাদের গলায় আসসালামু আলাইকুম মামা, আসসালামু আলাইকুম মামি। আমি হলাম ওই বরের বৌ
আমি - কিছুটা কেবলার মতো দাঁড়িয়ে আছি। এরকম বাচ্চাদের মতো কথা বলছে কেন ও, নাকি সত্যি সত্যিই ওর গলাটা ওরকম।
মামি ইশার কাছে এগিয়ে এসে, কত সুন্দর আমাদের ইশা, যেন পূর্ণিমা চাঁদ' কী মিষ্টি দেখতে গো
ইশা একটু লজ্জা পেয়ে গেলো 😊
মামা,মামি ইশার সঙ্গে কথা বলছে আমি পিছনে দাঁড়িয়ে আছি।
!
মামা আমাদের একবার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার দরকার আছে।
-- হুম চল, রিতু তুমি ইশার কাছে বসো আমরা আসছি।( রিতু মামির নাম)
আমি আর মামা সবে বাইরে যেতে যাবো,পিছন থেকে ইশা বলে উঠলো বর আমাকে নিয়ে যাবে না।
--যাবো বৌ,তোমাকে নিয়ে যাবো ত, একটু অপেক্ষা করো
--আচ্ছা,আমি তোমার অপেক্ষা করছি,তাড়াতাড়ি আসবে কিন্তু
ইশার কথা বলার ধরন আমাদের তিনজনের মাথার উপর দিয়ে যাচ্ছে। একজন স্বাভাবিক মেয়ের কন্ঠের মতো শুনতে লাগছে না,কোনো বাচ্চা যেমন ভাবে কথা বলে ঠিক সেরকম কথা বলছে ইশা। মামা মামির মুখের দিকে একবার চেয়ে দেখলো।
বেড়িয়ে চলে এলাম রুম থেকে
ডাক্তারবাবুর কেবিনে গিয়ে,
আমি: -ডাক্তারবাবু ইশার অবস্থা এখন কেমন
ডাক্তারবাবু :-শুনুন মিস্টার চৌধুরী, আপনাকে কিছু বলার ছিলো
আমি :- হ্যাঁ বলুন
ডাক্তারবাবু:- এই ভদ্রলোক কে ( মামাকে উদ্দেশ্য করে)
আমি :- উনি আমার মামা। আপনি বলুন ইশার অবস্থা কী এখন
ডাক্তারবাবু:- আচ্ছা মিস্টার চৌধুরী আপনার স্ত্রী কী আগে স্বাভাবিক ছিলো
আমি :- মানে কী বলতে চাইছেন
ডাক্তারবাবু:- আসলে আপনার স্ত্রীর রিপোর্ট আর কথা শুনে মনে হয়না আপনার স্ত্রী স্বাভাবিক জীবন জাপোন করতো। কারণ আপনার স্ত্রীর মধ্যে এখনো কিছুটা বাচ্চামো আছে,তাই বলছিলাম আপনার স্ত্রী কী একসিডেন্ট হওয়ার আগে স্বাভাবিক ছিলো।
--কী বলবো এবার, আমি ত ওকে চিনিই না, ওর অতীত সম্পর্কে কী করে জানবো।কী বলবো এখন (মনে মনে)কিন্তু চুপ করে থাকলে ত হবে না।
--ডাক্তারবাবু ও ত আগে স্বাভাবিকই ছিলো।কিন্তু এখন ওর কথা গুলো অন্যরকম লাগছে।
ডাক্তারবাবু:- শুনুন মিস্টার চৌধুরী তাহলে হয়তো মাথায় খুব আঘাত লাগার কারণে ওনার মধ্যে একটু ছোট্টদের অভ্যাস এসেছে। আগের অতীত সমন্ধে মিসেস চৌধুরী কিছুই জানবে না,এখন থেকে আপনি যা বলবেন সেটাই আগামী জীবনে মিসেস চৌধুরীর অতীত হবে।
মামা নিস্তব্ধ কাটিয়ে বলে উঠলো, তাহলে কী ডাক্তারবাবু ইশার স্থিতিশক্তি আর ফিরে আসবে না।
-- আসবে কিন্তু সেটা এখন বলা যাচ্ছে না, আগে যে ভাবে উনি থাকতেন,সেইভাবে রাখার চেষ্টা করুণ তাহলে হয়তো উনার সবটা মনে পরে যেতে পারে।
মামা - ডাক্তারবাবু আমরা কবে ইশা কে নিয়ে যেতে পারি
ডাক্তারবাবু-দেখুন,আপনারা চাইলে কালকেই উনাকে নিয়ে যেতে পারেন,কিন্তু খুব কেয়ারফুলি ভাবে উনার দেখাশোনা করতে হবে।
-- ঠিক আছে,অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু,আমরা তাহলে এখন উঠি
!
--অভি আমার জানো কিছু সন্দেহ হচ্ছে। সত্যি কথা বল মেয়েটি কী সত্যিই তোর স্ত্রী
মামা কী তাহলে কিছু আন্দাজ করতে পেরেছে।আমি কী সত্যিটা বলে দেবো।
-- কী রে বলবি,চুপ হয়ে গেলি
-- মামা আসলে হয়েছে কী। পিছন থেকে এক নার্স আমাকে ডাকলো, এই যে মিস্টার চৌধুরী আপনাকে ডাক্তারবাবু ডাকছে
মামা তুমি চলো আমি আসছি
-- আচ্ছা আমি ওদের কাছে যাচ্ছি তুই আয়
!
কী হয়েছে ডাক্তারবাবু কিছু বলবেন।
--মিস্টার চৌধুরী আপনাকে আগেও বলেছি এখনো বলছি মিসেস চৌধুরী কে খুব কেয়ারফুলি দেখাশোনা করবেন,কোনো রকম মানুষিক আঘাত পেলে কিন্তু বড়ো ধরনের ক্ষতি হয়ে যেতে পারে।
--ঠিক আছে ডাক্তারবাবু আমি সেদিকে খেয়াল রাখবো।
!
আমি ইশার কাছে এসে দেখি,
মামা মামি দুজনেই বসে আছে, ইশার মুখটায় এক অদ্ভুত মায়া জড়িয়ে আছে। কী জানি কেন ওর কথাটা যতবারি বলতে যাচ্ছি বাধা আসছে।
আমি -- মামি কী করছো সবাই
ইশা-- বর তুমি এসে গেছো,আমরা কখন এখান থেকে যাবো।
মামা-- অভি, ইশার মা বাবাকে ত একটা খবর দিতে হবে।
কাকে খবর দেবো,আমি কী চিনি ওর মা,বাবা কে (মনে মনে)
কী রে আবার চুপ হয়ে গেলি ( মামা)
আসলে মামা ইশা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে তার উপর ওর এরকম একটা বড়ো একসিডেন্ট আর আমি এখন ওর বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে চাইনা আগে ও সুস্থ হয়ে উঠুক তারপর সবটা বলে দেবো।
মামি- তা বললে হয় নাকি অভি,একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে তার বাড়ির অবস্থা এখন কী হবে তুমি যানো। তার বাবার মনের অবস্থা তার মায়ের মনের অবস্থা তুমি যানো।
মামা - থাকনা রিতু ও যখন বলতে চাইছে না, তার থেকে বরণ আগে ইশা সুস্থ হয়ে যাক তারপর সবটা বলে দেওয়া যাবে।
আমি আর কিছু বললাম না।
মামা :- আমি মনিকা কে ফোন করে ওকে এখানে চলে আসতে বলি।
আমি চুপ করেই রইলাম
!
!
ইশাকে তার পরের দিন বাড়িতে নিয়ে এলাম।
সবাই বাড়িতে আছে,সকালেই আমার মা আর বাবা এসেছে, মায়ের অনেক প্রশ্ন ছিলো আমাকে কিন্তু কোনো প্রশ্ন করেনে আমাকে হয়তো না বলে বিয়ে করার জন্য অভিমান করেছে আমার উপর। কিন্তু কাউকে বোঝাতে পারছি না যে আমি শুধু ইশাকে দূরঘটনায় বৌ হিসেবে পেয়েছি।
সবাই ইশাকে নতুন বৌ এর মতো বরণ করছে,শুধু মাকে দেখছি না অভিমানের কারণে আমার সামনে আসছে না হয়তো।
মামি- এসো ইশা এসো।
ইশা - কী সুন্দর বাড়ি গো বর এটা কী তোমার বাড়ি।
-- না এটা আমার বাড়ি নয় এটা আমার মামার বাড়ি
ইশাকে সবাই উপরের যে ঘরে আমি থাকি সেই ঘরে নিয়ে গেলো।
আমি মাকে খুজে বেড়াছি সব জায়গায় মাকে অনেক কিছু বলার আছে আমার। মাকে মামির ঘরে দেখতে পেলাম।আমাকে দেখেই মা মুখ ঘুরিয়ে নিলো।
-- কী গো মা রাগ করেছো আমার উপর।
চোখের কোনে হালকা জল জমেছে মায়ের।
মা ও মা কী গো কিছু ত বলো।দরকার হলে আমাকে বোকো কিন্তু please কথা বলো
মা- তোকে ত কোনো দিনও আমরা কোনো কাজে বাধা দিইনি ঈশান তাহলে জীবনের এতো বড়ো একটা ডিসিশন তুই আমাদের না জানিয়ে কী করে নিলি।
-- sorry 😞😞মা আমি পরিস্থিতির চাপে পরে একাজ করতে বাধ্য হয়েছি। বিশ্বাস করো মা আমি এমন কাজ করিনি যাতে তোমাদের মাথা নও হয়। please ক্ষমা করে দাও মা। আমি তোমার পায়ে পরছি please তুমি কিছু বলো.....
- এই ঈশান উঠ উঠ,কী হয়েছে তুই কাঁদছিস কেন,এ বাবা তুই আমার ছেলে হয়ে কাঁদছিস কেন। কোথায় আমার বৌ মা,দেখি কোন মেয়ে আমার ছেলের মাথা ঘুরিয়ে দিলো.....
!
মা - কোথায় বৌমা,ও বাবা কী মিষ্টি দেখতে রে।তা তোমার নাম কী মা
ইশা- বর বললো আমার নাম ইশা,বাকি ত কিছু মনে পড়ছে না
মা- কীরে ঈশান বৌমা এটা কী বলছে
আসলে মা ওর একটা একসিডেন্ট হয়ে গেছে,তাই ওর স্থিতিশক্তি চলে গেছে
মা - তা মা তোমার কী কিছু মনে পরছে না
ইশা- না আমার কিছু মনে পরছে না 😭😭😭
মা- তা এতে কাঁদার কী আছে মা,আমরা আছি ত
ইশা - ও বর তুমি আমার কাছে আসো না
- কী হয়েছে এইতো আমি তোমার কাছেই আছি
মা - তোমরা কথা বলো আমি নীচে আছি,আর ঈশান বৌমার বাড়িতে বলেছিস ..???
- আসলে মা ওর বাড়িতে কিছু বলিনি,আগে ইশা সুস্থ হয়ে যাক তারপর সব কিছু বলবো
মা - ঠিক আছে যা ভালো বুঝিস কর,
বৌমা আমি নীচে আছি তোমার কিছু লাগলে বলো আমায়।
ইশা- ঠিক আছে,আমার বর ত আমার কাছেই আছে আমি বর কে বলবো
মা - বাবা তাই নাকি,তোমার বরের মা আমি তাই আমাকেও বলো কেমন
ইশা- আচ্ছা 😊😊😊
এই ঈশান আমি নীচে গেলাম
- আচ্ছা মা
* তোমাকে নিয়ে আমি কী করবো এখন,তোমার পরিবার কোথায়,তোমার আসল নামতাও ত জানিনা আমি,আমি কী সবাই কে মিথ্যা কথা বলে ঠিক করছি,কোথায় তোমার বাড়ির লোক 😥😥😥
ইশা- এই বর তুমি কী ভাবছো
- না কিছু না বৌ
ইশা- তাহলে এরকম মন মরা লাগছে কেন তোমাকে, ও আমার জন্য মন খারাপ তোমার,তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো।
-হ্যাঁ বৌ আমিও সেটাই চাই
!
!
!
!
দু সপ্তাহ পর,
বৌমা ও বৌমা নীচে এসো,খাবার রেডি করা হয়ে গেছে।
এই মেয়েটাকে নিয়ে আর পারিনা। ঈশান টা কোথায় গেছে কে জানে একটা ফোন করে দেখি
📲📲📲📲
-হ্যালো! ঈশান কোথায় তুই( মা)
- হ্যাঁ বলো মা
-কোথায় আছিস,ইশা খেতে নামছে না তুই তাড়াতাড়ি বাড়ি আয়
-এইতো আসতেছি মা
-তাড়াতাড়ি আয়,মেয়েটা কিছু খেতে চাইছে না
-হুম
!
বাড়ি ফিরে,
- কী হয়েছে মা
-ইশাকে নীচে ডাক,কখন থেকে ডেকে যাচ্ছি খাওয়ার জন্য কিন্তু কিছুতেই খেতে চাইছে না,শুধু বলছে আগে বর আসুক তারপর খাবো
আমি - আচ্ছা আমি দেখছি
বৌ ও বৌ। বর তুমি এসে গেছো। হুম বৌ এসে গেছি,তুমি খাওনি কেন বৌ। তুমি আসোনি ত আমি কী করে খেয়েনিই বর। আচ্ছা এবার আমি এসে গেছি ত চলো খেয়ে নেবে চলো। আচ্ছা 😊😊।হুম
!
মা খাবার দাও
- বোস আসছি
!
খাবার বাড়তে বাড়তে মা বলে উঠলো, হ্যাঁ রে ঈশান যেদিন থেকে রাতুল দের বাড়ি থেকে এসেছি সেদিন থেকে দেখছি সবসময় কী জানো ভাবিস,কী এতো চিন্তা করিস।(রাতুল মামার নাম)
- কই না ত কী ভাববো তুমিও না। ( তোমাদের কী আর বলবো আমি কী ভাবি সবসময়,একটা অন্য ঘরের মেয়েকে নিজের বৌ বলে ঘরে রেখেছি, তার পরিবারের খোঁজ করতে করতে আমি যে কান্ত হয়ে পরছি মা)
- কী রে আবার কী ভাবছিস
-না কিছু না, ইশা তুমি বসে আছো কেন খাওয়া শেষ করো তাড়াতাড়ি।
- এই তো বর খাচ্ছি ত আর কত তাড়াতাড়ি খাবো
মা - বাহ্ রে মেয়ে আমি এতোক্ষন ধরে বলছি আমার কথা শুনলে না আর যেই বর বলেছে ওমনি বরের কথা শোনা হচ্ছে।
ইশা- তবে নয়তো কী,আমার বরের কথা ত শুনতেই হবে
-এই চুপচাপ খাও ত তুমি 😡😡
ইশা এবার কাঁদো কাঁদো হয়ে আমার দিকে নিরিহ চোখে দেখে,কেঁদে ফেললো
-তুমি বাজে বর,তুমি ভালো না। তুমি আমাকে বোকলে কেন😭😭
- এই ঈশান,তুই আমার বৌমা কে বোকলি কেন বাজে ছেলে একটা। তোমাকে কেউ বোকবে না তুমি চুপ করো মা
-এই রে রাগের মাথায় কিছু না বুঝে ওর উপরেই রেগে গেলাম। sorry বৌ আর হবে না। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও pleas
ইশা- তুমি আমাকে বোকলে কেন
- আচ্ছা ভুল হয়েগেছে আর বোকবো না। এবার please খেয়ে নাও
ইশা- ঠিক ত আর বোকবে না ত
- না আর কখনো বোকবো না। মা,বাবা কখন আসবে
মা - রাতের মধ্যে চলে আসবে। আর এই ঈশান এবার ত বৌমা সুস্থ হয়ে গেছে অনেকতাই এবার ত তাকে নিজের ঘরে শুতে দে ( এতোদিন ইশা মায়ের ঘরেই রাতে শুতো)
- আচ্ছা ঠিক আছে এবার থেকে ও আমার ঘরেই শোবেক্ষনে
ইশা- কিছুটা খুশি হয়ে,কী মজা এবার থেকে আমি বরের কাছে শোবো
-হুম ঠিক আছে এবার খেয়ে নাও তুমি
!
!
রাতে বাবা ফিরে এলো,আর ইশা আমার ঘরে চলে এলো। আমি টেবিলে বসে কাজ করছিলাম।বর আমার ঘুম পাচ্ছে। তাহলে তুমি শুয়ে পরো আমার একটু কাজ আছে আমি কাজ টা সেরে নিই। না তুমি এখানে আমার কাছে আসো নয়তো আমি ঘুমাবো না।
কী যে করি। আচ্ছা আসতেছি....
- ও বর তুমি এতো দূরে কেন আমার কাছে এসে শোও না
- এই মেয়েকে কী করে বোঝাই আমি যে ওর বর না। ওর কাছে যাওয়াটা আমার উচিত হবে না....
চলবে,,,,,
পাঠক বন্ধুদের উৎসাহ পেলে এই গল্পের তৃতীয় পর্ব লিখবো। সবাই কে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। কোনো রকম ভুলভান্তি হলে ক্ষমার দৃষ্টি তে রাখবেন। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
