বুধবার, ১৫ মে, ২০১৯

রাগি বউ😘😘😘😘😘😘😘

★ 😫😫 রাগি বউ 😫😫★ :-খেতে আসো!! :-আসছি!! :-কই আসো না কেন? :-আরে বাবা আসছি তো!! :-এত লেট হচ্ছে কেন? :-ধ্যাত!একটু লেইট তো হবেই!! :-বুঝতে পারছি? :-কি-? :-কেন আমার সাথে এমন করে কথা বলো? :-কেমন করে বললাম? :-ধমক দিয়ে!! :-না না ধমক দেই নাই তো! :-আমি ঠিক আন্দাজ করতে পারছি!! :-কি-? :-মিথ্যা বলছো? বিয়ের আগে বলতা কাছের মানুষের সাথে মিথ্যা কথা বলতে নেই।এখন তোআমি পর হয়ে গেছি তাই না?? :-আরে না না মিথ্যা বলি নাই তো!! আচ্ছা ঠিক আছে সেই সময় আস্তে করে ধমক দিয়েছি এখন খুশি তো? :-এখন আস্তে করে দিয়েছ পরে বড় করে দিবে তাই তো:-না না সেটা তো মুখ ফসকে চলে আসছে আর হবে না!! :-বুঝছি!এখন আমায় আর ধমক দিবে না অন্যজনকে পেয়ে গেছ তাকে দিবে তাই না?? :-ধ্যাত! ধমক দিলেও দোষ না দিলেও দোষ! মিথ্যা কইলেও দোষ না কইলেও দোষ!! :-দেখছো!একটুতেই রেগে যাচ্ছ তারমানে আমায় তুমি আর ভালবাস না? :- আবার! সবসময় এক কথা ক্যান বলো বলোতো? কোনো দোষ না করলেও ভালোবাসোনা ভালোবাসোনা করো :- দেখসো! একটু আহ্লাদ করে বললাম ওম্নি তুমি রেগে গিয়ে কতো কথা শুনায়া দিলা ভালবাসলে এমন করতে পারতা? :- ভুল হয়ে গেসেএখন বলো, আমি আবার কি করেছি যার জন্য তোমার মনে হচ্ছে আর আমি তোমাকে ভালবাসিনা! :- কালকে তুমি আমাকে টিপ কিনে এনে দিসিলা - হ্যাঁ দিসিলাম ত তুমি বায়না করেছিলে বলে :- আমি বায়না করলেই তুমি দিবা! টিপ পরা মেয়েদের তুমি না পছন্দ করো না! তারমানে তুমি আমায় আর পছন্দ করো না। :- এই না না! তোমার ইচ্ছা হইসিলো টিপ পরার তাইতো আমি এনে দিলাম আচ্ছা, নেক্সট টাইম থেকে আর টিপ এনে দিবো না :- দেখসো! এই ভালোবাসো তুমি আমাকে! সামান্য টিপ চাইবো,তাও দিবানা! :- তুমিই ত বললা,আমি টিপ পরা মেয়েদের পছন্দ করিনা তাই তোমাকে যেন টিপ এনে না দিই :- আমি বললেই? আমার ইচ্ছার চেয়ে তোমার পছন্দ অপছন্দই বড়? তুমি আর আমাকে ভালোবাসো না :- মাথা গুলিয়ে যাচ্ছে বিশ্বাস করো,তুমি আমায় ভুল বুঝতেসো আমি গুছিয়ে বুঝাতে পারতেসি না :- আমি ভুল বুঝতেসি? হ্যাঁ, আমি ত খারাপ আমিই সবসময় ভুল বুঝি :- উফফ আমি তোমাকে খারাপ বুঝাতে চাইনি তুমি ত আমার কলিজার টুকরা :- হ্যাঁ, টুকরাই ত তা তোমার কলিজার বাকি টুকরাগুলার নাম কি? আমি ত শুধু টুকরামাত্র গোটাকলিজা হবার মতো সুন্দরী না ত আমি। :-উফ!আমি সেভাবে বলিনি! :-কিভাবে বলছো হুম!! :-কলিজার টুকরা বলতে সবটা কলিজাই বোঝাতে চাইছি আরকি!! :-অহ.এখন আমি বোঝিনা তাইতো ঠিক আছে আর কিছু বলতে হবে না। :-চড়ুই পাখি রাগ করে না? :-কি বললা তুমি? আমি কি? :-চড়ুই পাখি!! :-দুনিয়ায় এত দামিদামি পাখি থাকতে আমায় চড়ুই বললা কেন হুম? :-আরে পাখি তো পাখিই!!আচ্ছা তুমি আমার ময়না পাখি এখন খুশি?? :- এইবার বুঝসি কেন তুমি আমায় এখন আর ভালবাসো না ময়না পাখি ত কালো ইনডিরেক্টলি আমাকেকালো বলতে চাচ্ছো তাইতো? :- তুমি প্রত্যেকটা কথার উল্টা বুঝতেসো। :-এখন তো উল্টাই বুঝবো তাই না? :-আচ্ছা আমি তোমাকে অনেক ভালবাসি অনেক ভালবাসি এখন খেতে দাও অফিসের সময় চলে যাচ্ছে? আল্লাই জানে সামান্য ব্যাপারে এত্ত ঝগড়া বাপরে বাপ মাইয়া একাখান। সুস্মিতা নামের মেয়েরা এমনি ঝগড়াটে!! :-কি বললা? :-না কিছু না? আমি অফিসে যাচ্ছি বাই বাই। :-আচ্ছা ভালোভাবে যেও কিন্তু বিকেলের খাবার টা দেওয়া আছে সময় করে খেয়ে নিও অন্যথায় ছেছমো। :-আইচ্ছা মেডাম। :-শুভ শুনো? :- হুম বলো? :-উম্মমা!! :-আরে বাপরে ফাইলিং কিস!! :-মানে? :-কিছুনা বাই বাই!! অতপর চললাম অফিসে তবে এমন মেয়েরা রাগি হলেও অনেক ভালবাসতে যানে। লেখকঃমোঃআসাদ রহমান

কোন মন্তব্য নেই: